মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভারতের নির্বাচন বানচালের চেষ্টা ইসরাইলি সংস্থার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে ইসরাইলের রাজনৈতিক সংস্থা এসটিওআইসি ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। সংস্থাটি জানায়, ‘জিরো জেনো’ নামের প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে ইসরাইলি সংস্থাটি। এসটিওআইসির উদ্দেশ ছিল, সামনের নির্বাচনী ফল প্রকাশকে কেন্দ্র করে বিজেপি বিরোধী এবং কংগ্রেস সমর্থিত যেসব কমেন্ট আসছে, সেগুলোকে প্রচার করা।

ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক বিবৃতিতে জানান, ইসরাইলি সংস্থাটির প্রচারণায় ওপেনএআই-এর শক্তিশালী ল্যাংগুয়েজ মডেলগুলো কাজে লাগানো হয়েছে। যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করা হয়েছে এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছে।

এরইমধ্যে ইসরাইলি সংস্থার এই প্রচারণা রুখে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ওপেনএআই। মে মাসে সংস্থাটি যখন লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল তখনই টের পায় ওপেনএআই। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ফলে প্রভাব ফেলার জন্য এবং জনমতকে প্রভাবিত করতে এই গোপন প্রচারণা চালানো হয়। এদিকে ওপেনএআইয়ের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য ‘বিপজ্জনক হুমকি’ বলে অভিহিত করেছে।
 
ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিমন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে কিছু ভারতীয় রাজনৈতিক দল বা তাদের পক্ষ থেকে পরিচালিত ভুল তথ্য এবং বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বিজেপিকে নিশানা করা হচ্ছে। যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit