মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বারাক ওবামার শাশুড়ির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাশুড়ি ম্যারিয়েন রবিনসন শুক্রবার মারা গেছেন। তার পরিবার এ খবর জানিয়েছে। ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, আমাদের তাকে প্রয়োজন ছিল। 

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেওয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।

২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও জৌলুশ তাকে খুব বেশি টানত না। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। পরিবারের কেউ জানে না তাকে ছাড়া কীভাবে বাঁচবেন। ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit