মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বেনজীরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সে (বেনজীর) দেশে না‌কি বিদেশে, সে বিষয়ে সু‌নির্দিষ্ট তথ্য নেই। শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  মন্ত্রী আরো বলেন, যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে।

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপি আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকব এমন হতে পারে না।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit