মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ তাবলীগ জামাতের ছয় দফা দাবি ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল ১৩ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

দশটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় আবর্জনাসহ কয়েকশ’বেলুন পাঠানোর কয়েক ঘণ্টা পরে দশটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী চানিয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) ভোরে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সালভো নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

রয়টার্স জানিয়েছে, এই উৎক্ষেপণের ব্যাপক নিন্দা জানিয়েছে ওয়াশিংটন, সিউল ও টোকিও । গত সোমবার পরমাণু-সজ্জিত উত্তরের একটি দ্বিতীয় গোয়েন্দা উপগ্রহ কক্ষপথে স্থাপনের ব্যর্থ প্রচেষ্টার পর এই উৎক্ষেপণের ঘটনা ঘটলো।

এর আগে একটি ব্যতিক্রমী শীর্ষ সম্মেলনে একত্রিত হয়ে পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছিল সিউল, বেইজিং ও টোকিও। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকে ত্রয়ী শীর্ষ সম্মেলনে সম্মত হওয়া পরমাণু নিরস্ত্রীকরণ প্রতিশ্রুতির প্রেক্ষিতে উত্তরের প্রতিবাদ বলে ধারণা করা হচ্ছে।

এই উৎক্ষেপণের সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও। সংস্থাটি পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার ও জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গত শুক্রবার ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে আলোচনার জন্য একটি সভা করবে।

বৃহস্পতিবারের সকালে সিউলের সামরিক বাহিনী বলেছে, তারা কোরীয় উপদ্বীপের পূর্বে পানিতে নিক্ষেপ করা ১০টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দুরে আঘাত হানতে সক্ষম বলে জানা গেছে।

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ ওই উৎক্ষেপণটিকে উস্কানি বলে অভিহিত করে বলেন, যুক্তরাষ্ট্র ও জাপান এর সুনির্দিষ্ট বিশ্লষণ করছে।

উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের বিশেষ ইকোনমিক জোনের বাইরে পড়েছিল বলে মনে হচ্ছে।’

উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়ে কিশিদা বলেন, টোকিও ইতোমধ্যেই একটি প্রতিবাদ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit