সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

ইসরাইল জানাল, গাজায় আরও কত দিন যুদ্ধ চলতে পারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সর্বাত্মক হামলার সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও সাত মাস। অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রচারমাধ্যম ‘কান পাবলিক ব্রডকাস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।

ইসরাইলি সম্প্রচারমাধ্যমে বুধবার জাচি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়। এত তিনি বলেন, ‘হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও সাত মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি।’

জাচি হানেবি এমন এক সময় এ কথা বললেন, যখন প্রায় আট মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরাইল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরাইলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরাইলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেবি। তিনি বলেন, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকাকে ‘চোরাচালানের রাজ্য’ হিসেবে গড়ে তোলা হয়েছে।

১৯৭৯ সালে মিশর ও ইসরাইলের মধ্যে একটি শান্তিচুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ‘ফিলাডেপলিহ করিডর’। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফায় ইসরাইলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই ১৯৭৯ সালের শান্তিচুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit