মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের মোট ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুই জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চার জন রয়েছেন।           

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৬৭৮ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৯ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৮১০ জন। এর মধ্যে এক হাজার ৬৯৩ জন পুরুষ এবং এক হাজার ১১৭ জন মহিলা রয়েছেন।     

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit