শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ ঘাট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা (নং-০২) রয়েছে।

এই মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলেন এই মনির হোসেন। তিনি বংশাল থানার সামসাবাদ রোডের ২/৩ সামসাবাদ এলাকার মৃত কামাল ওরফে নাটকা কামালের ছেলে।

বুধবার (২৯ মে) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়ের পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।  গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit