বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমলো লেনদেনও

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৯ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বুধবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৬৯ দশমিক ৯৩ পয়েন্ট ও ১ হাজার ১৩৮ দশমিক ৯৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া বুধবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া বীচ হ্যাচারি, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল ও বেস্ট হোল্ডিংস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ দশমিক ৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮৪ দশমিক ৫৬ পয়েন্টে ও ৯ হাজার ৭৪ দশমিক ৯২ পয়েন্টে।
 
আর সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৭ দশমিক ০৮ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৪৮ দশমিক ৪৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৮৮ দশমিক ৯৬ পয়েন্টে ও ১১ হাজার ৬১৫ দশমিক ০৬ পয়েন্টে।
 
এদিকে, সিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৬২ কোটি ২১ লাখ টাকা।
 
সিএসইতে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit