শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

মৃত ভাইয়ের শ্রদ্ধায় ইতালির হয়ে ৮৫ নম্বর জার্সিতে খেলবেন অজি ওপেনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার হয়ে ২০১৪ সালে সাদা পোশাকে অভিষেক হয়েছিল জো বার্নসের। পরের বছর জায়গা করে নেন ওয়ানডে দলেও। তবে জাতীয় দলে ৫০ ওভারের যাত্রা স্থায়ী হয়নি তার। ২০১৫ সালের আগস্টে অভিষেকের পর সেপ্টেম্বরে শেষ ম্যাচ খেলেন তিনি। এ সময় ৬ ওয়ানডে খেলে এক ফিফটিতে তার রান ১৪৬। তবে সাদা পোশাকে জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন অর্ধযুগ। খেলেছেন ২৩ টেস্ট। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে যেখানে তার রান ১৪৪২। ২০২০ সালে সবশেষ অজিদের হয়ে খেলা জো বর্তমানে খেলছেন কুইন্সল্যান্ডের হয়ে।

৩৫ বছর বয়সে পা রাখতে যাওয়া এ ওপেনার এবার ঘোষণা দিয়েছেন ইতালির হয়ে খেলার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইউরোপের দেশটির হয়ে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এক সময় মাঠ মাতানো জো ইতালিকে বেছে নেয়ার পেছনে আছে সুস্পষ্ট কারণও। অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়ার আগে তার পূর্বপুরুষের আবাসস্থল ছিল ইতালি। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নতুন অধ্যায় শুরু করবেন মৃত ভাইয়ের স্মৃতি গায়ে জড়িয়ে। ব্রিসবেনের ক্লাব ক্রিকেটে ৮৫ নম্বর জার্সি পরে খেলতেন তার ভাই ডমিনিক।

এ বিষয়ে জো বার্নস নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘এটা শুধু একটা সংখ্যা নয়, এটা শুধু একটা জার্সি নয়। এটা সেই মানুষের জন্য, আমি জানি, যে কিনা ওপর থেকে গর্বের সঙ্গে সব দেখছে। এ বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছেন। তার সর্বশেষ খেলা দলের জার্সি নম্বর ছিল ৮৫ এবং এটা তার জন্মের বছরও।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit