রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বৃষ্টিতে দারুণ সময় কাটানোর ৫ উপায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : টানা বৃষ্টিতে ঘরে দীর্ঘসময় বসে কাটাতে হয়। এতে সময় তো কাটেই না; বরং আরও বোরিং অনুভূতি চারদিক দিয়ে ঘিরে ধরে। তাই সময়টাকে উপভোগ্য করে তুলতে কিছু বিশেষ আয়োজন রাখতে পারেন বৃষ্টিভেজা দিনে। যেমন:

১। গান ও ফুল: বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বৃষ্টির সময়টাকে আরও উপভোগ করা যায় এমন গান বাজিয়ে দিন। বাড়ির ফুলদানিতে রাখুন কিছু তাজা ফুল। তাজা ফুলের মিষ্টি সুগন্ধে ফুরফুরে মেজাজে থাকবেন আপনি।

২। বিশেষ খাবার: প্রিয়জনদের জন্য বৃষ্টিভেজা দিনে খাবারে রাখতে পারেন কিছু স্পেশাল খাবার। বাড়িতে তৈরি করতে পারেন স্যুপ, নুডলস, চাইনিজ সবজি, খিচুড়ি, স্পেশাল মসলা চা, মুড়ি-চানাচুর ইত্যাদি।
মেঘলা দিনে আজ কী করবেন? ছবি: সংগৃহীত

 

৩। কবিতা ও চা পার্টি: বৃষ্টিভেজা বিকেল বা সন্ধ্যার মিষ্টি বাতাস উপভোগ করতে বিকেলের বারান্দায় বসতে পারেন। মিষ্টি ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পড়তে পারেন কবিতা আর চায়ের চুমুকের সঙ্গে আড্ডার ঝড় তুলতে পারেন দেশ-বিদেশের সাহিত্য নিয়ে।
 
৪। চিঠি লেখা: ব্যস্ত সময়ে যদি প্রিয়জনকে সময় দিতে না পারেন তবে তাকে মনে করে লিখে নিতে পারেন একটি আবেগী চিঠিও।

 ৫। বৃষ্টিতে ভেজা: চাইলে বৃষ্টিতে ভিজতে পারেন। ঠান্ডা লাগার ভয় কাটাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টির ধারা উপভোগ করতে পারেন। বারান্দা বা জানালা থেকে হাত বাড়িয়েও উপভোগ করতে পারেন বৃষ্টির শীতল স্পর্শ।

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit