রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে পরিবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : জেসন হোল্ডারের ইনজুরিতে সৌভাগ্য এসেছে ওবেদ ম্যাকয়ের জীবনে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে হোল্ডারের বদলি হিসেবে ডাক পেয়েছেন ম্যাকয়। আজ রোববার (২৬ মে) হোল্ডারের জায়গায় ম্যাকয়কে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে ডাক না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলছেন ম্যাকয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রান দিয়ে কোনো উইকেট না পেলেও প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।

ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলাকালীন সময়ে চোত পেয়েছিলেন হোল্ডার। সেই চোট থেকে সময়মতো সেরে উঠতে না পাড়ায় বিশ্বকাপ দল থেকে বাদ পরলেন ৩২ বছর বয়সী হোল্ডার।

ডেথ ওভারে দারুণ বোলিং করতে পারেন ম্যাকয়। মূলত সেই বিবেচনাতেই তাকে দলে ডাকা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘আমাদের দলে জেসন (হোল্ডার) একজন অভিজ্ঞ খেলোয়াড়। মাঠে ও মাঠের বাইরে অবশ্যই আমরা তার অনুপস্থিতি অনুভব করতে পারব। সামনের দিনে আমরা জেসনকে ফের পরিপূর্ণ ফিট অবস্থায় দলে দেখতে চাই।’


তিনি যোগ করেন, ‘জেসনের পর্যায়ের একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলাটা দুর্ভাগ্য। তবে আমরা ওবেদ ম্যাকয়ের সামর্থের ওপর আস্থা রাখতে চাই। ওবেদ এরই মধ্যে উল্লেখ করার মতো দক্ষতা এবং সম্ভাবনা দেখিয়েছেন, এটাই সুযোগ তার প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবার।’

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহঅধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফিনে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড। 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit