মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চীনের সঙ্গে সমঝোতা চান তাইওয়ানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সমঝোতার মাধ্যমে চীনের সঙ্গে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। গত সপ্তাহে শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ভাষণে লাই তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানান।

তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সেসময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। পরে গত বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করে চীন। এছাড়া ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। বেইজিংয়ের এ ঘোষণার পরপরই দুদেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। খবর লে মন্ডের

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর তাইনানে নিজ দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এক বৈঠকে লাই চীনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তাইওয়ানের সঙ্গে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান। লাই চলতি বছরের জানুয়ারিতে বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। চীনের সামরিক মহড়ার পর আঞ্চলিক উত্তেজনা কমিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit