শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

বাসায় বৃষ্টির পানি ধরে রাখতে বিকল্প ট্যাংক ব্যবহারের সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৬ মে) দুপুরে সংসদ ভবনে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রমেশ চন্দ্র সেন এমপি সভাপতিত্বে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, এ কে এম এনামুল হক শামীম এমপি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এমপি, রনজিত চন্দ্র সরকার এমপি এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকে সুনামগঞ্জ জেলার হাওরসমূহে বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হয়েছে উল্লেখ করে এ বছরে হাওর অঞ্চলে ধান রোপণ হতে শুরু করে কর্তন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করে রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানানো হয়। জলাবদ্ধতা দূর করতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নয় বরং খাল খননকে সফল উপায় উল্লেখ করে বালু ভরাট না করে খাল খননের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করা হয়।

খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণিল সলিমপুর কোলাবাশুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন লৌহজং নদীর ভাঙন হতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাধীন কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ রক্ষা প্রকল্পের ও তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ধর্মপাশা রক্ষা প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে উক্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এর কার্যক্রম উপস্থাপন করা হয় ও এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit