শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

রোহিতের সেঞ্চুরি ম্লান, জয়ের হাসি মুস্তাফিজের চেন্নাইয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের কাছে হার এড়াতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। 

রোববার রাতে টুর্নামেন্টের ২৯তম ম্যাচে মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের কাছে ২০ রানে হেরেছে মুম্বাই। রোহিত ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচে ৫৫ রানে ১ উইকেট নেন ফিজ।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের হাফ-সেঞ্চুরির সাথে মহেন্দ্র সিং ধোনির টনের্ডো ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে চেন্নাই। ৫টি করে চার-ছক্কায় ঋুতুরাজ ৪০ বলে ৬৯, দুবে ১০টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৬৬ এবং ধোনি ৩টি ছক্কায় মাত্র ৪ বলে অপরাজিত ২০ রান করেন। 

মুম্বাইয়ের অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ৪৩ রানে ২ উইকেট নেন।

২০৭ রানের জবাবে মুম্বাইয়ের হয়ে একাই লড়েছেন রোহিত। সতীর্থরা সঙ্গ দিতে না পারলেও ৬১ বলে আইপিএলের দ্বিতীয় ও টি-টোয়েন্টিতে অষ্টম সেঞ্চুরি তুলে নেন রোহিত। শেষ পর্যন্ত ১১টি চার ও ৫টি ছক্কায় ৬৩ বলে ১০৫ রানে ইনিংস খেলেও হার নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বাই। ২৮ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ের নায়ক ম্যাচ সেরা শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানা।

এ ম্যাচে ৪ ওভার বল করে ৫৫ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। নিজের আইপিএল ক্যারিয়ারে যৌথভাবে বাজে বোলিং ফিগার ফিজের। আগেরটি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে ৫৫ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে বাউন্ডারির লাইনের কাছে দুর্দান্ত ক্যাচ নিয়ে মুম্বাইয়ের সূর্যকুমার যাদবকে খালি হাতে বিদায়ে বড় অবদান রাখেন ফিজ।

এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। উইকেট শিকারী তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন কোটার মাস্টার।

কিউএনবি/অনিমা /২৬ মে ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit