ডেস্ক নিউজ : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির টাকা জুনেই পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তৃতীয় কিস্তিতে বাংলাদেশকে দেওয়া হবে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফর নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জুন মাসেই আইএমএফ তৃতীয় কিস্তির ঋণ দেবে। এটা নিয়ে কোনো বাধা নেই।
আইএমএফর নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান বলেছেন, আপনারা সঠিক পথে আছেন। আপনারা যে কাজ করছেন সমস্যা সমাধানে সেটাতে আমাদের সমর্থন আছে।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:০৫