শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য সনদ বিতরণ করেছেন শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে সনদ বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার (২৬ মে) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত দপ্তর-সংস্থার প্রধানগণের মাঝে এ সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এসময় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনোভেশন শোকেসিংয়ে (প্রদর্শনীতে) শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনে ১ম স্থান অধিকার করে বিটাকের উদ্যোগ ‘থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ’, ২য় স্থান অধিকার করে বিসিআইসি এর উদ্যোগ ‘3D Printing Technology ব্যবহারের মাধ্যমে High Voltage Plan (6.6kv) এ ব্যবহৃত অকেজো 86 Lockout Relay সমূহ পুনঃব্যবহারযোগ্য করে তোলা’ এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করে বিসিক এর ‘অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ’ ও বিএসইসি এর ‘DOB টেকনোলজি LED Bulb এর PC8B ডিজাইন ও ইমপ্লিমেন্টশন’ উদ্যোগ।

উল্লেখ্য, বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের অংশগ্রহণে গত ১৫ মে শিল্প মন্ত্রণালয়ের তৃতীয় তলার লবিতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। ইনোভেশন শোকেসিংয়ে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনের লক্ষ্যে গঠিত ‘মূল্যায়ন কমিটি’র মাধ্যমে মূল্যায়ন করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit