শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তাসকিন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬৪ Time View

স্পোটস ডেস্ক : চোটের কারণে বিশ্বকাপের মঞ্চে তাসকিন আহমেদকে নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাকে নিয়েই টুর্নামেন্টে গেছে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। তবে তার উন্নতি হচ্ছে দ্রুতই। এখন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রেই আছেন তাসকিন। সেখানে পেয়েছেন এমআরই রিপোর্ট।

শুরুতে দৌড় শুরু করবেন। ধীরে ধীরে বাড়বে তার অনুশীলনের ইন্টেনসিটি। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ক্রিকবাজকে তিনি বলেন, ‘তাসকিনের উন্নতি খুবই ভালো ও সন্তোষজনক। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ও জিম করছে। রানিংও শুরু করছে, আর কয়েকদিন পর আমরা তাকে বল করতে দেবো। আমরা কেবলই রিপোর্টটা পেয়েছি আর মনে হচ্ছে তার চিড়টা প্রায় ঠিক হয়ে গেছে।’

‘আমরা এখন তাকে ছোট রান আপে বল করতে দেবো। আস্তে আস্তে ইন্টেনসিটি বাড়বে। দৌড়াতে তার কোনো সমস্যাও হয়নি। এখন তার থ্রো সেশন করবো আর এরপর আস্তে আস্তে ছোট রানআপে বল করাবো। আমরা আশা করছি, এভাবে চললে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে পাবো।’বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনসহ আছেন চার পেসার। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। শেষ পর্যন্ত তাসকিন সুস্থ না হলে ভাগ্য খুলবে তার।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit