শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে ডিআরইউ: জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ত্রিশ বছরে পদার্পণে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (২৫ মে) এক অভিনন্দনবার্তায় সংগঠনটির সদস্যদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি। অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফল্যের উনত্রিশ বছর অতিবাহিত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গণমাধ্যম কর্মীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন, সাংবাদিকতার মানরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাফল্য পেয়েছে ডিআরইউ। ১৯৯৫ সালের ২৬ মে থেকে যারা মেধা ও শ্রম দিয়ে ডিআরইউকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছে তাদের প্রতিও অভিনন্দন।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit