মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ মৌসুম চলাকালে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ বিষয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

মক্কায় ২৩ মে হজের মৌসুম শুরু হয়েছে, যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়টি ভিজিট ভিসাধারীদের এ সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করবে। আশা করা হচ্ছে, এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে।

 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit