শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর গুরুতর অসুস্থ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা বিমল কর গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সি সাবেক এই ফুটবলার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ছেলে রাজীব কর। বৃহস্পতিবার রাতে রাজীব যুগান্তরকে জানান, গত প্রায় এক মাস ধরে তার বাবা অসুস্থ। অনেকটা শয্যাশায়ী। গত ১৫ দিন ধরে অবস্থার অবনতি ঘটতে থাকে। এ অবস্থায় গত ১৯ মে ভর্তি করা হয় সিএমএইচে। বিমল করের তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। রাজীব আরও জানান, বিমল করের জন্ম ফেনী হলেও তিনি চট্টগ্রামে স্থায়ী হন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে খেলোয়াড়, সংগঠক ও রেফারি হিসাবে তার বাবা দীর্ঘদিন জড়িত ছিলেন। গত চার বছর ধরে তাদের পরিবার ঢাকায় বসবাস করছে।

জানা যায়, বিমল কর ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ভিক্টোরিয়া এবং ওয়ান্ডারার্সের হয়ে খেলেন। এরপর চট্টগ্রাম মোহামেডানে যোগ দেন। এছাড়া তিনি চট্টগ্রাম কাস্টমস, ওয়াপদা, রেলওয়ে, ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলা দলে খেলেছেন। পরে রেফারি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এই কৃতী খেলোয়াড় চট্টগ্রাম খেলোয়াড় সমিতি ও রেফারিজ ইউনিয়নের সদস্য।

ছেলে রাজীব কর কিছুটা অক্ষেপের সুরে জানান, সারাজীবন খেলাধুলায় বহু কৃতিত্বের স্বাক্ষর রাখলেও বিমল কর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit