রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশের মানুষ: ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৩ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন ফখরুল।  তিনি বলেন, ‘জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী। এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে তারা। রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু হয়েছে।’

ফখরুলের অভিযোগ, ‘আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা দেয়াসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বনানী থানায় করা চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশী রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’

জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা কখনোই পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit