মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর সিরাজের বাবার ব্যতিক্রমী সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ব্যতিক্রম যে আছে, এবার তারই প্রমান দিলেন পাকিস্তানি জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর সিরাজ ও মুসকানের বাবা। গত ১৫ মে নিজের ইউটিউব চ্যানেলে এক ভ্লগে সিরাজ ঘোষণা দেন আর ভ্লগিং করবেন না তিনি। কারন তার বাবা চান, ভ্লগিং নয়, পড়ালেখা নিয়ে মনোযোগী হোক সিরাজ। তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ভ্লগিং বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি।

এ ঘোষণার পরপর সোশ্যাল মিডিয়ায় ওঠে আলোচনার ঝড়। কেউ সিরাজের সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, আবার অনেকেই সমালোচনায় মেতে ওঠেন সিরাজের বাবার। কিছু নেটিজেন দাবি করেন, সপ্তাহে এক দিন ভ্লগ বানালে হয়তো পড়ালেখার অত ক্ষতি হতো না। তাই ভুল সিদ্ধান্ত নিয়ে সন্তানের প্রতিভা নষ্ট করছেন সিরাজের বাবা।
 
তবে আলোচনা-সমালোচনার মাঝে এবার মুখ খুললেন সিরাজের বাবা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সিরাজের ভ্লগিং ছাড়ার ঘোষণায় অনেকেই আমাকে দোষ দিচ্ছেন। অনেকেই অনেক প্রশ্নও তুলেছেন। আমি আজ আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতেই এসেছি।
 
ভিডিও বার্তায় তিনি বলেন, সিরাজ ও মুসকানের জন্য আমরা অনেক সম্মান পেয়েছি। আমরা পাহাড়ি মানুষ। সাধারণ জীবনযাপন করি। অল্প বয়সে জনপ্রিয় হয়ে যাওয়ায় সিরাজের আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছিলো। মানুষের সঙ্গে কিছুটা কঠোর আচরণ করছিলো সে। একই সঙ্গে পড়ালেখায়ও অমনোযোগী হয়ে পড়ছিলো। তাই আপাতত সিরাজকে আমি ভ্লগিং থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
 
ভিডিও বার্তার একদম শেষে তিনি বলেন, এতো সাবস্ক্রাইবার বা ভিউ আমি চাইনা! সিরাজের জন্য যদি কখনো আমাদের গ্রামের মানুষের ভালো কিছু হয়, একটা হাসপাতাল বা একটা স্কুল তাহলে সেটাই হবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমি কথা দিচ্ছি, সিরাজ ও মুসকান আবার আপনাদের মাঝে ফিরে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit