মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলেছেন, এমপি আনারের মেয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২২ মে) বিকেলে নিহত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে, আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি। বিচার হবে।

ডরিন বলেন, ইতোমধ্যে জেনেছি যে, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা শুনেই আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে এসেছি। তারা ইতোমধ্যে তিনজনকে ধরেছেন। মূলত আমি মামলা করবো। ডিএমপি কমিশনার, ডিবি প্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছেন।

ডরিন বলেন, আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডক্টর। আমি এলএলবি পড়ছি। আমি ইউনিভার্সিটি অব লন্ডরের আন্ডারে এলএলবি পড়ছি। ডিবি পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছেন বলে আমি অনেক তথ্য পাচ্ছি।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করুন। আপনারা নিউজ করুন অনুসন্ধান করুন। আপনাদের নিউজে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হোক। আমি যেন বিচার পাই, আমার বাবাকে কারা হত্যা করেছে, সেটা যেন জানতে পারি।

উল্লেখ্য, গত ১১ মে এই এমপি চিকিৎসার জন্য দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ১৪ মে থেকে তার সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit