বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে সভাপতিকে হারিয়ে সম্পাদক বিজয়ী

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর( নাটোর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৮৩ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম)কে ৩ হাজার ৫১৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ)। মঙ্গলবার (২১ মে) রাতে লালপুর উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।ফলাফলে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী লালপুর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। এছাড়া লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে তৌহিদুল ইসলাম বাঘা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) প্রতিক পেয়েছেন ২৯ হাজার ১৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মাহাফুজা খাতুন শাপলা (ফ্যান) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন পারভীন আকতার বানু (ফুটবল) প্রতিক পেয়েছেন ২৮ হাজার ১৭৫ ভোট।লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন। দুজন হিজড়া ভোটার রয়েছেন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি। কোন প্রকার অপৃতিকর  ঘটনা ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে উপজেলায় ভোট পড়েছে শতকরা ৩৯ ভাগ।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit