শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

রাইসির জানাজায় হামাস নেতা ইসমাইল হানিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাজা নামাজের যে ভিডিও ফুটেজ প্রচার করেছে তাতে ইসমাইল হানিয়াকে দেখা গেছে। 

ফিলিস্তিনি সশস্ত্র গঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারে থাকেন। সেখানে তাদের রাজনৈতিক দপ্তর রয়েছে।  

হামাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তৈরি ‘প্রতিরোধ অক্ষয়’-এর অংশ। এই বলয়ে আরও আছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি আন্দোলন।

খবরে বলা হয়েছে, রাইসির নামাজে জানাজায় হিজবুল্লাহ উপ মহাসচিব নাইম কাসেমও উপস্থিত হয়েছেন।

রাইসির মৃত্যুর খবর প্রচারের পর হামাস এক বিবৃতিতে শোক জানায়। ওই বিবৃতিতে রাইসিকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ‘সম্মানিত সমর্থক’ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজার সভাপতিত্ব করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 

সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

প্রায় ১৬ ঘণ্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য ব্যক্তিরাও নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit