মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শান্তর অধিনায়কত্ব ভাল লাগে লিটনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডস্কে : নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে ভিন্নধর্মী মতামত শোনা গেলেও লিটনের কাছে বেশ ভাল লাগে শান্তর নেতৃত্ব। শুরু থেকে তার মধ্যে নেতৃত্বের গুণাবলি ছিল বলে মনে করেন টাইগার ওপেনার। দায়িত্ব পাবার পর থেকেই নিজের সেরাটাই দেখিয়ে যাচ্ছেন শান্ত। বিসিবি থেকে সদ্য প্রকাশিত সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেখানে নিজেদের বিশ্বকাপ মিশন এবং দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন লিটন।

সতীর্থ এবং দলের অধিনায়ক শান্তকে নিয়ে লিটন বলেছেন, ‘লাস্ট কয়েকটা সিরিজ ধরে শান্ত যে ক্যাপ্টেন্সি করছে তা আমার খুব ভাল লাগছে। যেহেতু সে একজন নিউকামার, তার হাতে তিন ফরম্যাটেরই দায়িত্ব আছে। ওভারল যা দেখছি হি ইজ ইম্প্রুভিং। স্বাভাবিকভাবে যেকোনো মানুষেরই ইনপ্রুভমেন্টের কোনো শেষ নেই। সে খুব ভাল করছে।‘

তবে নিজেদের পারফরম্যান্সটা ধরে রেখেই বিশ্বকাপ মিশনে নামতে হবে বাংলাদেশে দলকে, ‘খারাপ সময়ে যত কাম এন্ড কুল থাকা যায়, যত কম চিন্তা করে নিজেদের ক্রিকেটের দিকে ফোকাস করা যায় তাই ভাল। আশা করি ভাল কিছুই হবে।‘

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit