মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রপ্তানির ডলার যেদিন দেশে আসবে সেদিনের দাম পাবেন উদ্যোক্তারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : বাজারে ডলারের প্রবাহ বাড়াতে রপ্তানি আয় দেশে আনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আগের আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে রপ্তানি আয়ের ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা যেদিন দেশে আসবে সেদিনের বিনিময় হার অনুযায়ী দাম পাবেন রপ্তানিকারকরা। আগে রপ্তানি আয় যেদিন দেশে আনার নির্ধারিত তারিখ ছিল ওই দিনের দর পেতেন রপ্তানিকারকরা। 

 
সার্কুলারে বলা হয়, রপ্তানি আয় দেশে আনার ক্ষেত্রে ডলারের দাম পাওয়ার বিষয়ে গত বছরের ৬ মার্চ জারি করা বিধি বিধানগুলো প্রত্যাহার করা হয়েছে। নতুন নিয়মে যেদিন রপ্তানিকারকরা রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা দেশে আনবেন সেদিনের বিনিময় হারে দর পাবেন।  

আগের নিয়মে রপ্তানিকারকরা বকেয়া রপ্তানি আয় যেদিন দেশে আনতেন ওই দিনের বিনিময় হারে ডলারের দাম পেতেন না। ওইসব রপ্তানি আয় যেদিন দেশে আনার কথা ছিল ওই দিনের দর পেতেন। এতে রপ্তানি আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে আসত না। অনেক দেরিতে আনা হতো। এই প্রবণতা ঠেকতে কেন্দ্রীয় ব্যাংক ওই নিয়ম চালু করেছিল। এটি চালুর পর রপ্তানি আয় দেশে আনার গতি আরও কমে যায়। অনেক রপ্তানি আয় বিদেশে থেকে যায়। সেগুলো অন্যভাবে দেশে আসছিল বলে কেন্দ্রীয় ব্যাংক জানতে পারে। 

এ কারণে এখন আগের বিধি-বিধানগুলো প্রত্যাহার করে নিয়ে যেদিন রপ্তানি আয় দেশে আসবে সেদিনের দরই পাবেন উদ্যোক্তারা। ফলে দেশে রপ্তানি আয় আনার ক্ষেত্রে জটিলতা কিছুটা হলেও কমবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit