বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ইতিহাসে ২০ মে এত আলোচিত কেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ সোমবার, ২০ মে ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি১২৯৩ – জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।

 
১৪৯৮ – ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৬০৯ – শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।
১৮৬৭ – মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯০২ – কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
১৯১০ – টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯৩২ – ইয়ারহার্ট প্রথম নারী, ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
১৯৩৪ – সীমান্ত বিরোধ নিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
১৯৩৯ – আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৫৪ – পাকিস্তানে ৯২ক ধারায় গভর্নর শাসন জারি এবং পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা।
১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্থান আর্মি সর্ববৃহৎ গণহত্যা চালায়।
১৯৮৩ – এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
১৯৮৬ – বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
২০০৬ – চীনে বিশ্বের সর্ববৃহৎ পানি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
 

জন্ম

১৭৯৯ – অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার।

১৮০৬ – জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক, রাজনৈতিক এবং অর্থনীতিবিদ।
১৮২২ – ফ্রেদেরিক পাসি, ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী।
১৮৬০ – এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।
১৮৮২ – সিগ্রিড উন্ড্‌সেট, নরওয়ান ঔপন্যাসিক।
১৮৮৫ – প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।
১৯০৮ – জেমস স্টুয়ার্ট, মার্কিন অভিনেতা।
১৯১৩ – উইলিয়াম হিউলেট, মার্কিন প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
১৯১৮ – অ্যাডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী।
১৯২৩ – মমতাজ বেগম, মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী।
১৯৩৫ – হোসে মুজিকা, উরুগুয়ের রাজনীতিবিদ এবং ৪০তম প্রেসিডেন্ট।
১৯৪১ – গোহ চক টং, সিঙ্গাপুরের রাজনীতিবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৪৩ – ডেরেক মারে, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৪৪ – কিথ ফ্লেচার, সাবেক ও বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা।
১৯৪৬ – শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
১৯৫২ – রজার মিলা, অবসরপ্রাপ্ত ক্যামেরুনিয়ান ফুটবলার।
১৯৫৭ – ইয়োশিহিকো নোদা, জাপানের রাজনীতিবিদ এবং ৬২তম প্রধানমন্ত্রী।
১৯৭৪ – শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা।
১৯৮১ – ইকার ক্যাসিয়াস, স্প্যানিশ ফুটবলার।
১৯৮২ – ইমরান ফরহাত, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯২ – কেট ক্যাম্পবেল, অস্ট্রেলীয় প্রমিলা সাঁতারু।

মৃত্যু

১৫০৬ – ক্রিস্টোফার কলম্বাস, ইতলিতে জন্মগ্রহণকারী নাবিক ও অভিযাত্রী।

১৮৫৪ – মতিলাল শীল, বিখ্যাত বাঙালি ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর।
১৯৩২ – বিপিন চন্দ্র পাল, বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক।
১৯৪০ – সুইডেনের নোবেলজয়ী কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।
১৯৪৭ – ফিলিপ লেনার্ড, বিখ্যাত হাঙ্গেরীয়-জার্মান পদার্থবিজ্ঞানী। প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।
২০০২ – স্টিভেন জে গুল্ড, মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ।
২০১৭ – আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit