মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার, নেয়া হচ্ছে তাবরিজে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ আরও যারা নিহত হয়েছেন তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যদিয়ে শেষ হয়েছে উদ্ধার কার্যক্রম।

সোমবার এ কথা জানিয়েছে ইরানের রেডক্রিসেন্ট।

ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছি। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। 

আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। জোলফা এলাকার কাছে রোববার দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit