সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

পাতলা চুল ঘন করার সহজ উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ভরসা রাখা হতো আয়ুর্বেদশাস্ত্র ও প্রাকৃতিক উপাদানের ওপর। আধুনিক ডার্মাটোলিজিস্টদের গবেষণায়ও প্রমাণ মিলেছে সেসব তথ্যের। তাই পাতলা চুল ঘন করতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ের ওপর।

ভারতের  দ্য ইয়োগা ইনস্টিটিউটের একটি ভিডিওতে পাতলা চুল ঘন করার উপায় বলেছে। ৪ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে বলা হয়েছে আয়ুর্বেদশাস্ত্রে উল্লেখ করা ভেষজ, যোগাসন আর সঠিক ডায়েট প্ল্যানের মাধ্যমে প্রাকৃতিকভাবে পাতলা চুল ঘনা করা যায়। আসুন তা জেনে নিই।
 
১। আয়ুর্বেদশাস্ত্র: চুলের স্বাস্থ্য নিশ্চিত করতে আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে পেঁয়াজের রসের কথা। নারিকেল অথবা ওলিভ অয়েলের সঙ্গে মেথি ভিজিয়ে মাথায় ম্যাসাজ করতে পারেন। কারণ এ দুই তেল ও মেথি উপাদান চুল ঘন করতে দারুণ কার্যকরী। এছাড়া অ্যালোভেরা, আমলকী অথবা মেহেদি পেস্ট পেস্ট দিয়ে মাথার তালু ও চুলে ম্যাসাজ করে ২ ঘন্টা পর শ্যাম্পু করুন। নিয়মিত এ অভ্যাসেও চুল ঘন হতে শুরু করবে।
 
২। যোগাসন: চুল ও মানসিক স্বাস্থ্য ভালো  রাখতে তিনটি যোগাসন নিয়মিত করতে পারেন। এগুলো হলো বলাসন, সর্বাঙ্গাসন, অধোমুখাসন।
 
৩। ডায়েট: আমাদের স্বাস্থ্য এবং ত্বকের মতো, চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দ্য ইয়োগা ইনস্টিটিউটের ভিডিও থেকে জানা যায়, চুল ঘন করতে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়রন,ভিটামিন সি-বি প্রয়োজন হয়। তাই খাবারের পাতে নিয়মিত রাখতে পারেন স্ট্রবেরি, কমলা, ক্যাপসিকাম, কিউই, চিয়া সীডের মতো পুষ্টিকর খাবার।
 
প্রাকৃতিক এ তিন উপায় নিয়মিত মেনে চলুন। এতে আপনার চুল ঝরার পরিমাণ কমিয়ে ঘন করবে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্য হবে রেশমী ও ঝলমলে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit