শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিলেন বিদায়ী রয়েস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন রয়েস। সিগনাল ইদুনা পার্কে এ মিডফিল্ডার ফ্রি কিকে ১টি গোল করার পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন। তাতে স্বাগতিকরা জিতেছে ৪-০ গোলে।

ডার্মস্টাড ম্যাচে ৮২ মিনিটে রয়েসকে তুলে নেন কোচ। প্রত্যেকেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ঘরের ছেলের যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, লিগে খেলে ফেলেছেন শেষ ম্যাচটিও। ২০১২ সালে পাকাপাকিভাবে ডর্টমুন্ডে নাম লেখানো রয়েস গত মাসের শুরুতে বরুশিয়া ছাড়ার ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে দুপক্ষ আর চুক্তি নবায়ন করবে না।

এক যুগের বরুশিয়া ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী রয়েস। এ ক্লাবের হয়ে যে তিনজন ১০০ গোল ও ১০০ অ্যাসিস্টের জোড়া রেকর্ড ছুঁয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। দ্য ব্লাক এন্ড ইয়োলোদের হয়ে ১৭০ গোল করেছেন তিনি, অ্যাসিস্টের সংখ্যা ১৩১। জিতেছেন ৪টি শিরোপা।
এক যুগ ধরে বরুশিয়ার সমর্থকদের ভালোবাসা পেয়ে আসা রয়েস লিগের শেষ ম্যাচ খেলে উপহারও দিয়েছেন। ডার্মস্টাড-বরুশিয়া ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন তিনি। খবর স্কাই স্পোর্টস জার্মানির। রয়েস এরপর বলেছেন, ‘নিজেদের মাঠে খেলার এটাই শেষ। বিষয়টা উপভোগ করতে চেয়েছিলাম। মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তাদের কিছু দিতে চেয়েছিলাম। ইয়োলো ওয়ালদের আবহটা খুবই সুন্দর লাগছে। আমি আরও আসব।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit