মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ইরানে সোমবার এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আরভিন নাথানিয়াল ঘহরেমানি নামে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুই বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন ইরানের আদলত। আজ শনিবার (১৮ মে) এই ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। তবে তারিখ পিছিয়ে আগামী সোমবার (২০ মে) কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার  (১৮ মে) সকালে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অসলো-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহয়ের বাসিন্দা আরভিন নাথানিয়াল ঘহরেমানি। হত্যাকাণ্ডের সময় আরভিনের বয়স ছিল ১৮ বছর। অর্থাৎ বর্তমানে তার বয়স এখন ২০। এই যুবকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যা’ সংঘটিত করার অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয়।

এদিকে ইরানের সরকারবিরোধী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেকে বাঁচাতে হত্যাকাণ্ড ঘটান ঘহরেমানি। ঘটনার সময় ছুরি হামলার শিকার হয়েছিলেন এই ইহুদি যুবক। ইরানের আইন অনুযায়ী,  হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, কেবল তখনই আরভিন নাথানিয়াল ঘহরেমানি বেঁচে যেতে পারেন। যদিও এখন পর্যন্ত হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করেনি।

এদিকে ঘহরেমনির মায়ের কাছ থেকে একটি ভয়েস রেকর্ডিং প্রচার করেছে আইএইচআর। যেখানে ছেলেকে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে লোকেদের কাছে প্রার্থনা করতে অনুরোধ করতে শোনা যায়। প্রসঙ্গত, আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইরানে ৮৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit