মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলগামী অস্ত্র ও গোলাবারুদের একটি কার্গো জাহাজকে স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেরুজালেম পোস্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমধ্যমের প্রতিবেদন থেকে জানযায়, ডেনমার্কের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি ভারতের তামিলনাড়ুর রাজ্যের চেন্নাই বন্দর থেকে অস্ত্র-গোলাবরুদের চালান নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ২৭ টন অস্ত্র ও গোলাবারুদ ছিল।  

গালফ অব অ্যাডেনে হুতি বিদ্রোহিদের হামলার মুখে ইসরায়েল সংশ্লিষ্ট অধিকাংশ জাহাজ এই পথ এড়িয়ে চলছে। মারিয়ান ড্যানিকা নামের কার্গো জাহাজটিও সম্ভবত এই পথ এড়িয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এবং যাত্রা পথে স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর কার্তেজেনায় নোঙ্গর করার অনুমতি চেয়েছিল।  

ইউরোপীয় দেশ গুলোর মধ্যে স্পেনই গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। ইসরায়েলে অস্ত্র রপ্তানিও স্থগিত করেছে স্পেনের সরকার। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে স্পেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit