মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের ‘সেমিফাইনাল’ আলোচনা, দাবি রিপোর্টে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করছেন। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদির ধাহরান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের খসড়া চুক্তির সেমি-ফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুজালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, সুলিভান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি নির্ভর করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ওপর।সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit