বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সারাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাস সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারাদেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। তাদের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গিবাদ-সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। 

আজ শুক্রবার (১৭ মে) দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। লজিস্টিক, ইকুয়েভমেন্ট আমাদেরকে দিয়েছেন। দেশে-বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে পুলিশকে একটি শক্তিবাহিনী হিসেবে গড়ে তুলেছেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit