সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজনকে জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে সদর উপজেলা পরিষদ নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোনাব্বের হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রামমাণ আদালতের অভিযানে চেয়ারম্যার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. লোকমান হোসেন ও ছাত্রলীগ সভাপতি মো. শাহাদাৎ শোভনকে ৩০ হাজার টাকা করে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন হাওলাদার শিশির ও ইসমাইল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর এলাকার বিভিন্নস্থান থেকে প্রার্থীদের প্রচারণার ব্যানার খুলে ফেলা হয়। 

মোনাব্বের হোসেন জানান, প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানোয় বিধি নিষেধ রয়েছে। সেই নিষেধ অমান্য করায় পাঁচজনকে জরিমানা করা হয়। পাশাপাশি পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান থেকে ব্যানার সরিয়ে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit