শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

চমকে ঠাসা জার্মানির ইউরো দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাসখানেক বাদেই ঘরের মাঠে ইউরো খেলতে নামবে জার্মানি। সেই টুর্নামেন্ট সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ নাগেলসম্যান। তার দলে সুযোগ হয়নি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যাট হ্যামেলসের। চমক আছে আরও। দলের বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দিয়েছেন জার্মানির কোচ।

নাগেলসম্যানের ইউরো স্কোয়াডে ঠাই হয়নি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ডর্টমুন্ডের একাদশের নিয়মিত সদস্য জুলিয়ান ব্রান্ডট, করিম আদেয়েমি ও নিকলাস সুলের। জায়গা পাননি বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লিওন গোরেৎস্কা। এছাড়া লাইপজিগের টিমও ভার্নার ও বায়ার্নের উইঙ্গার সার্জ গ্যানাব্রিও বাদ পড়েছেন।

নাগেলসম্যান ইউরোর দলে ডাকার ক্ষেত্রে বুন্দেসলিগার চলতি মৌসুমের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন। দলে ডাক পেয়েছেন ভিএফবি স্টুটগার্টের ফরোয়ার্ড দেনিজ উন্দাভ ও টিএসজি হফেনহেইমের ম্যাক্সিমিলান বেইয়ের। গোরেৎস্কা জায়গা না পেলেও দলে আছেন বায়ার্নের আরেক মিডফিল্ডার আলেকসান্ডার প্যাভলোভিচ। কোচের অনুরোধে অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস আছেন ইউরোর দলে। রিয়ালের আরেক খেলোয়াড় অ্যান্টনি রুডিগারও আছেন ইউরোর দলে।
তবে ইউরো শুরুর আগেই ২৭ জনের দল থেকে আরও একজনকে বাদ দিতে হবে।

জার্মানির ইউরো স্কোয়াড


গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ার, টার স্টেগান, অ্যালেক্সান্ডার নুবেল, অলিভার বাউম্যান;

ডিফেন্ডার: নিকো স্ক্লটারব্যাক, জোনাথান টাহ, রবিন কচ, ম্যাক্সিমিলান মিটেলস্ট্যাড, জশুয়া কিমিখ, অ্যান্টনি রুডিগার, ডেভিড রাম, ভালদেনার আন্টন, বেঞ্জামিন হেনরিখস;

মিডফিল্ডার: আলেকসান্ডার প্যাভলোভিচ, রবার্ট আন্ডরিচ, প্যাসকাল গ্রব, ইলকায় গুন্দোয়ান, ফ্লোরিয়ান রিটজ, জামাল মুসিয়ালা, টনি ক্রুস;

ফরোয়ার্ড: নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, লেরয় সানে, দেনিজ উন্দাভ, টমাস মুলার, ম্যাক্সিমিলান বেইয়ের। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit