শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

কারানের অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবের জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : দলকে সামনে নেতৃত্ব দেওয়া যাকে বলে, সেটাই করে দেখালেন স্যাম কারান। প্রথমে বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর, চাপের মুহূর্তে নেমে ব্যাট হাতে খেললেন কার্যকরী এক ইনিংস। তার অলরাউন্ড নৈপুণ্যের দিনে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস।  

যদিও পাঞ্জাবের জন্য এই জয় সান্ত্বনা ছাড়া কিছুই নয়। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে প্লে-অফে নাম লিখিয়ে রেখেছে রাজস্থান রয়্যালসও। তবে আজকের হারের কারণে সেরা দুইয়ে থাকার রাস্তাটা কঠিন হয়ে গেল তাদের। অবশ্য ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়েই আছে তারা।  

গুয়াহাটিতে টস হেরে আগে বোলিংয়ে নেমে রাজস্থানকে ১৪৪ রানে বেঁধে দেয় পাঞ্জাব। দুটি করে উইকেট নেন কারান, হার্শাল প্যাটেল ও রাহুল চাহার। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রিয়ান পরাগ।

তাড়া করতে নেমে ৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলায় চাপে পড়ে পাঞ্জাব। তবে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে হাল ধরেন স্যাম কারান। পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে জয়ের কাজটা সহজ করে দেন তারা। জিতেশ ২২ রানে ফিরে গেলেও কারান অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার। শেষ দিকে তাকে সঙ্গে দেন ১১ বলে ১৭ রান করা আশুতোষ শর্মা। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আভেশ খান ও যুজবেন্দ্র চাহাল।

বাংলাদেশ সময়

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit