রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

‘বিখ্যাত’ জাদুকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ জন নারী জাদুকর ডেভিড কপারফিল্ডের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও অশালীন আচরণের অভিযোগ এনেছেন। ওইসব নারীর বয়স যখন ১৮ বছরের নিচে থাকা অবস্থায় এসব অপরাধের ঘটনা ঘটেছে। অভিযোগগুলো আশির দশকের শেষ দিক থেকে ২০১৪ সাল পর্যন্ত।

কপারফিল্ডের একজন প্রতিনিধি বিবিসিকে বলেছেন, অভিযোগগুলো ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ’ এবং ডেভিড আসলে তার ঠিক বিপরীত। কয়েকজন নারীর অভিযোগ, কপারফিল্ড তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আগে মাদক সেবন করান। তাই যৌন সম্পর্ক স্থাপনের আগে তারা স্বজ্ঞানে কোনো সম্মতি দেননি।

আরও চারটি ঘটনায় নারীরা অভিযোগ করেছেন, মঞ্চে লাইভ পারফরম্যান্সের সময় কপারফিল্ড তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। আরেক নারী জানান, ১৯৯১ সালে ১৫ বছর বয়সে কপারফিল্ডের সাথে তার দেখা হয়েছিল। এর পর থেকে তিনি ফোন কলের মাধ্যমে তার সাথে যোগাযোগ রেখেছিলেন।

ওই নারী মনে করেন, ১৮ বছর বয়সে কপারফিল্ডের সঙ্গে তার সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও আগে থেকেই তাকে এর জন্য প্রস্তুত করা হয়েছিল। কপারফিল্ডের আইনজীবীরা সম্পর্কের কথা স্বীকার করলেও গ্রুমিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit