বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন উর্বশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

কানের প্রথম দিনে লাল গালিচায় তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’ তাতে দেখা যায়, গোলাপি রঙের গাউনে সেজেছেন তিনি।

প্রিয় তারকাকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্তরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে। একজন লিখেছেন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়।’ আরেকজন লেখেন, ‘গোলাপি রানি।’

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, উর্বশীর গাউনটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউস তৈরি করেছে অভিনেত্রীর পোশাকটি।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজর কাড়েন উর্বশী।

 

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit