বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা আইনি জটিলতায় পড়েছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করেছেন এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।

ঘটনার সূত্রপাত ঘটে, যখন এক মহিলা সমাজমাধ্যমে দাবি করেন, বিমানযাত্রার সময় ওই ব্যক্তি তাঁর প্রতি যৌন হেনস্থা করেছেন। মহিলাটি সেই ব্যক্তির নাম ও পেশা প্রকাশ্যে আনে। পরে রিচা চাড্ডা সেই পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে লিখেন, “ওকে বিখ্যাত করে দাও!”। তবে অভিযোগটি এখনও প্রমাণিত নয়।
অভিযোগকারী ব্যক্তি আদালতে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, বিমানে বসে তিনি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলেন। ওই ব্যক্তির অভিযোগ, প্রমাণহীন এই পোস্টের জন্যই তাঁকে অপমানিত করা হয়েছে। ঘটনা প্রকাশের পরে ঋচা বিতর্কিত পোস্টটি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন।

অভিনেত্রী এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। এই ঘটনা বলিউডের সামাজিক মাধ্যম ব্যবহার এবং ব্যক্তিত্বের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক উত্থাপন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit