মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আগুন, পুড়ে গেছে স্টোর রুমের মালামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্টোর রুমে থাকা যন্ত্রপাতি ও ওষুধপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বেলা সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে, আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আতঙ্কে ছয় তলার সাথে লাগোয়া ১০তলা ভবনের রোগীরাও নিচে নেমে আসে এবং নিরাপদে অবস্থান নেয়। 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্টোর রুমের তালা ভেঙে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা নিজ নিজ বেডে ফিরে যান।  

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসান সুভাষ বাড়ৈই জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোর রুমের তালা ভেঙে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা। 

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, স্টোর রুমে আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।  

তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব হচ্ছে না জানিয়ে হাসপাতালটির উপ পরিচালক দীপক কুমার জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে তার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, হাসপাতালে সরু সিড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ বিষয়ে করণীয় নিয়ে উপরোক্তদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। 

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit