শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত ও ঝড়ে বসত ঘর ভেঙ্গে যাওয়া পরিবারের পাশে উপজেলা প্রশাসন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত সমিকা ত্রিপুরা ও ঝড়ে বসত ঘর ভেঙ্গে যাওয়া  মোমেনা বেগম, এর  পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।বুধবার (১৫ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে  খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী খাগড়াছড়ি জেলা প্রশাসক এর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে নিহত সমিকা ত্রিপুরার স্বামী সুচেল বিকাশ ত্রিপুরা হাতে অনুদানের বিশ হাজার টাকার চেক,  ডেউটিন ও ঝড়ে বসত ঘর ভেঙ্গে যাওয়া  মোমেনা বেগম, এর হাতে নগদ অর্থ ডেউটিন তুলে দেন।
এ সময়  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান , মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, নিহতের স্বামী সুচেল বিকাশ ত্রিপুরা,সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত  ৫ মে ভোরে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শশী কার্বারি পাড়ায় বৃষ্টিসহ বজ্রপাতে নিজ ঘরে থাকা সমিকা ত্রিপুরা (২৬) দগ্ধ হয়ে মারা যান।

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit