বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

খারাপ চিন্তা থেকে মুক্তির দোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : আলেমরা বলেন, মানুষকে বিপথগামী করার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হলো দুশ্চিন্তা। শয়তান প্রথমে মানুষের মধ্যে হতাশা ঢুকিয়ে দেয়। তারপর তাকে দিয়ে নানা ধরণের পাপ করায়। তাই ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য দুশ্চিন্তা এবং হতাশা থেকে বেঁচে থাকা জরুরি।

দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। একজন মুমিন হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রাসুল (স.) বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিষাদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

এক হাদিসে রাসুল (সা.) বলেন, এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে, আল্লাহ তা’আলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হচ্ছে আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া। দোয়াটি হলো-

 

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

 

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।

অর্থ: হে আল্লাহ! আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি।’ (তিরমিজি, হাদিস: ৩৫০৫)

আল কোরআনের আল আম্বিয়ায়ও (আয়াত: ৮৭) এই আয়াতের উল্লেখ আছে।

দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

 

রাসুল (সা.) চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো—

 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ

 

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আরও পড়ুন:
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আপনার আশ্রয় নিচ্ছি। হযরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (বুখারি, হাদিস: ২৮৯৩)

দোয়া ও জিকির মনের প্রশান্তি বাড়ায়

আল্লাহ জিকির ও দোয়া করলে হতাশা দূর হওয়ার পাশাপাশি মনে অনাবিল প্রশান্তি অনুভূত হয়।


আল কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন-
 

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে।’ (সুরা রাদ: আয়াত ২৮)

এছাড়াও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ ছোট্ট দোয়াটিও আপনাকে খারাপ চিন্তু থেকে ‍মুক্তি দিতে পারে।

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit