রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র মনে করে না ইসরাইল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (১৩ মে) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। খবর নিউইয়র্ক পোস্টের।

জ্যাক সুলিভান বলেন, আমরা মনে করি না গাজায় এখন যা চলছে তা গণহত্যা। আমরা দৃঢ়ভাবে এর প্রত্যাখ্যান করে আসছি। তিনি বলেন, তবে আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরাইলের পক্ষ থেকে আরও অনেক কিছু করার আছে।

এ সময়  সুলিভান আরও বলেন, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়ার জন্য যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে।  তিনি জানান, মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হয়। এই নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, ফিলিস্তিনি বেসামরিক লোকেরা এক ‘নারকীয়’ অবস্থার মধ্যে আছে।

সংবাদ সম্মেলনে সুলিভান আরও বলেন, বাইডেন প্রশাসন ইসরাইলে বোমার চালান স্থগিত করেছে। কারণ আমরা মনে করি না, এসব বোমা ঘনবসতিপূর্ণ কোনো স্থানে ফেলা ঠিক হবে। তিনি বলেন, ‘গাজার সর্বত্র হামাসের পরাজয় নিশ্চিত করতে আমরা এখনো ইসরাইলের সঙ্গে কাজ করছি।’

সুলিভানের এই বিবৃতির একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, তিনি স্টেট ডিপার্টমেন্টের একটি প্রাথমিক প্রতিবেদনের সাথে একমত। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে তা ‘মূল্যায়ন করা যুক্তিসঙ্গত’।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বর্বর এই হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর নিহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit