বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায় এসে ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেন তিনি। সেখানে নির্বাচনপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও শ্রম অধিকারের বিষয়গুলো গুরুত্ব পায়।

গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি করেন তনি! এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক।

এরপর সরাসরি দূতাবাসে যান লু। সেখান থেকে দুপুরের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। সেখানে অংশ নেন- ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, জলবায়ুকর্মী সোহানুর রহমান ও শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার। 

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের দুইজন সদস্য জানান, নির্বাচনপরবর্তী রাজনীতিসহ শ্রম অধিকারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এছাড়াও বাংলাদেশের সুশীল সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানানো হয়। শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার বলেন, বিভিন্ন বিষয়ে খুবই সাধারণ আলোচনা হয়েছে। তার মধ্যে শ্রম আইন নিয়ে উনি জানতে চেয়েছেন। 

জলবায়ুকর্মী সোহানুর রহমান বলেন, বৈঠকে ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে আলোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও আদিবাসী ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আমি যেহেতু জলবায়ুকর্মী তাই এ বিষয় নিয়েই আমি কথা বলেছি। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit