বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ওপেনএআইয়ের সাথে চুক্তির করছে অ্যাপল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আইফোনে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে অ্যাপল। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

অ্যাপলের পরবর্তী আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ চ্যাটজিপিটির ফিচারগুলো ব্যবহার করার জন্য উভয় কোম্পানি চুক্তির শর্তাবলি চূড়ান্ত করছে। জেমিনি চ্যাটবটের লাইসেন্স দেওয়ার প্রসঙ্গে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগলের সঙ্গেও আলোচনা করেছে অ্যাপল। গুগলের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চলমান রয়েছে।

ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিটির ফলে আইফোনে চ্যাটজিপিটির এআই ফিচারগুলো যুক্ত করতে পারবে অ্যাপল। আগামী মাসে বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি।

ব্লুমবার্গ বলছে, অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামী জুনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এআই জগতে প্রবেশ করবে কোম্পানিটি। নিজস্ব প্রসেসর দিয়ে তৈরি ডেটা সেন্টারের মাধ্যমে কিছু এআই ফিচার চালু করার পরিকল্পনা করছে অ্যাপল।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit