শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিএনপিকে বিদেশি কেউ মদদ দেবে এমন পরিস্থিতি নেই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙা করবে-এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে, তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন, তার বাস্তবায়নটা আমরা দেখব। তবে এখানে কে আসছে, তা নিয়ে আমরা ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরাইলই শোনে না। আর আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার কাকে ভয় পাব?

শরিকদের সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায়, তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে, তাহলে সেভাবেই মোকাবিলা করা হবে।

আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী ও ক্ষমার অযোগ্য-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালাবে কেন? আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। আমাদের শক্তি দেশের জনগণ। রাজনীতি করব না বলে ২০০৭ সালে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাদের মূল নেতাই পালিয়ে আছে।

যারা ২৮ অক্টোবরে বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। কিন্তু দেখলাম পল্টনের ময়দান থেকে একে একে বিএনপির নেতারা অলিগলি দিয়ে কোথায় পালিয়ে গেল। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের (বিএনপি) পালিয়ে যেতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে, তার মাশুল তাদের দিতে হবে।

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২৫ জন কেবিনেট থেকে বাদ পড়েছেন। শাস্তিটা অনেকভাবেই আসতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৪ দলীয় জোট আছে। জোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ-আলোচনার জন্য বসবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit