বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্লাস্টিকে মোড়ানো (ল্যামিনেট করা) নির্বাচনী প্রচারণার পোস্টার সরিয়ে ফেলা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে এসব পোস্টার সরানোর কাজ শুরু হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এসএম রাহাতুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
এসএম রাহাতুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ি পোস্টার ল্যামিনেট করা যাবে না। এ অবস্থায় সোমবার দিনভর পৌর এলাকার সড়ক বাজার, খড়মপুর, থানা এলাকাসহ বিভিন্নস্থান থেকে এসব পোস্টার সরিয়ে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩২