মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

তাসকিনের জন্য অপেক্ষা, মঙ্গলবার দল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরের দিকে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে।

এর আগে গতকাল রোববার (১১ মে) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন যে, আজই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। কিন্তু তাসকিন আহমেদের ইনজুরির কারণে দল ঘোষণা একদিন পিছিয়ে দেয়া হয়েছে। গতকাল পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির আগে পাঁজরে ব্যথা অনুভব করেন পেসার তাসকিন আহমেদ। যে কারণে গতকালের ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর তাসকিনের স্ক্যান করা হয়। আজ সেই স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। সেখান থেকে জানা গেল, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে।

এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় অর্থপেডিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বিশ্বকাপের আগেই তাসকিনের সেরে ওঠার কোনো সম্ভাবনা থাকলে তাকে বিশ্বকাপের দলে রাখা হবে। কিন্তু চিকিৎসকরা যদি জানান যে, কোনো সম্ভাবনাই নেই, সে ক্ষেত্রে বিকল্প চিন্তা করা হবে। গতকাল গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে ক্ষেত্রে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনকেই বিশ্বকাপের স্কোয়াডে রাখা হতে পারে।

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit